News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ পাইলট সহ নিহত ৪, আহত ৪০ যাত্রী
Image

কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ পাইলট সহ নিহত ৪, আহত ৪০ যাত্রী

কোঝিকোড়, ৭ আগস্ট (হি.স.): কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা । শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর একটি বিমান ১৯০ জনযাত্রী নিয়ে অবতরণের সময় চাকা পিছলে এই দুর্ঘটনা ঘটে । এই দুর্ঘটনায় দুই পাইলট ও দুই যাত্রী সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর । এছাড়া আরও ৪০ জন যাত্রী গুরুতর আহত। ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছে দমকল বাহিনী ।  

 দুবাই থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর একটি বিমান। বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে ফিরছিল । কেরালায় গত কয়েক দিন ধরে  লাগাতার বৃষ্টির কারনে এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ অবতরণের সময় রানওয়েতে বিমানের চাকা পিছলে যায় । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুজন পাইলট ও আরও দুই যাত্রী সহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৪০ জন যাত্রী গুরুতর আহত। বন্দেভারত মিশনের আওতায় এই প্লেনটি  দুবাই থেকে কোঝিকোড়ে ফিরছিল ।  ১০টি শিশু সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ওই প্লেনে। এছাড়া ছিল দুই পাইলট সহ ৬ জন বিমানকর্মী।  

প্রাথমিক ভাবে জানা গেছে, অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণেই এই বিপর্যয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন প্লেনটি ল্যান্ড করছিল, তখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি কয়েকটি টুকরো হয়ে গিয়েছে। প্লেনের সামনের অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর লোকেরা।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেজে অ্যালফন্স জানিয়েছেন যে অনেক যাত্রী আহত হয়েছেন। কিন্তু প্লেনটিতে আগুন ধরে যায়নি ভাগ্যবশত। এর ফলে অধিকাংশ যাত্রীই সুরক্ষিত আছেন, যাদের এখন ওই প্লেন থেকে বার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাইলটের মৃত্যুর কথাও টুইটে জানান অ্যালফন্স।

তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন, ২ জন পাইলটই মারা গিয়েছে। তবে ১৭৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৪০ জন যাত্রী গুরুতর আহত। আরও ২ জন যাত্রীও মারা গিয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।

কোঝিকোড় বিমানবন্দর ম্যাঙ্গালুরুর মতোই টেবিলটপ এয়ারপোর্ট। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রের খবর, কপাল ভাল প্লেনটিতে আগুন লেগে যায়নি। এত বড় দুর্ঘটনায় সে ঝুঁকি ছিল পূর্ণমাত্রায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top