News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ নভেম্বরের আগেই করোনার টিকা পাওয়া সম্ভব : ডোনাল্ড ট্রাম্প

৩ নভেম্বরের আগেই করোনার টিকা পাওয়া সম্ভব : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৭ আগস্ট (হি.স.): আগামী ৩ নভেম্বরের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার টিকা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকা আমেরিকার কাছে থাকতে পারে বলে আশ্বস্ত করেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, ৩ নভেম্বরের আগেই টিকা হাতে থাকা সম্ভব।

ট্রাম্প বলেন, ‘এ বছর শেষ হওয়ার আগে টিকা আসবে। এমনকি তার আগেও চলে আসতে পারে।’৩ নভেম্বরের আগে টিকা আসবে কি না, এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিছু ক্ষেত্রে আমি মনে করি, তার আগেই বা ওই সময়ের মধ্যেই টিকা চলে আসবে। তবে এটা আমি নির্বাচনের জন্য করছি না। অনেকের জীবন বাঁচাতে চাই।’এবিষয়ে হোয়াইট হাউসে তিনি বলেন, ‘৩ নভেম্বরে দিকেই টিকা আসার ব্যাপারে তিনি আশাবাদী।’

উল্লেখ্য, করোনা মহামারি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জোর ধাক্কা দিয়েছে।  আসন্ন নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসতে চাইছেন ট্রাম্প। এই আবস্থায় নির্বাচনের আগেই টিকা চলে এলে ট্রাম্প যে সুবিধা পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top