News Flash

  • Home
  • Uncategorized
  • জিজ্ঞাসাবাদ পিছনোর আর্জি খারিজ, সুশান্ত-কাণ্ডে রিয়াকে জেরা ইডির
Image

জিজ্ঞাসাবাদ পিছনোর আর্জি খারিজ, সুশান্ত-কাণ্ডে রিয়াকে জেরা ইডির

মুম্বই, ৭ আগস্ট (হি.স.): অভিনেতা সুশান্ত সিং রাজপুত রহস্য-মৃত্যু মামলায় রিয়াকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, ইডি ডেকে পাঠানোয় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন রিয়া। সে আবেদন ইডি গ্রাহ্য না করায় শুক্রবারই মুম্বইয়ে ইডির দফতরে হাজির দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় অন্যতম অভিযুক্ত তিনি।

প্রথমে শোনা গিয়েছিল রিয়া বৃহস্পতিবার ইডি-র দফতরে হাজিরা দেবেন না। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, “বৃহস্পতিবার রাতে একটি মেলের মাধ্যমে রিয়া চক্রবর্তী ইডি-কে অনুরোধ জানান, সুশান্তের সম্পত্তির অভিযোগকে ঘিরে তছরুপের অভিযোগে ইডির কাছে তাঁর বয়ান রেকর্ড যেন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে সুপ্রিম কোর্ট যত ক্ষণ না পর্যন্ত রিয়ার আবেদন শুনছে, তত ক্ষণ পর্যন্ত ইডির কাছে বয়ান রেকর্ড স্থগিত রাখার জন্য আবেদন করেছেন রিয়া।” কিন্তু, সেই আর্জি খারিজ হওয়ার কারণে শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দেন রিয়া।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top