News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের ধারা ৩৭০ বাতিলের প্রথম বর্ষপূর্তিতে ভারতের এক নতুন ভূস্বর্গ-এর ছবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চোখে
Image

জম্মু ও কাশ্মীরের ধারা ৩৭০ বাতিলের প্রথম বর্ষপূর্তিতে ভারতের এক নতুন ভূস্বর্গ-এর ছবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চোখে

আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ জম্মু ও কাশ্মীরের ধারা ৩৭০ বাতিলের প্রথম বর্ষপূর্তিতে ভারতের এক নতুন ভূস্বর্গ-এর ছবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের চোখে ভেসে উঠেছে৷ এক বছর আগে কেন্দ্রীয় সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে আজ জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নানাবিধ সম্ভাবনার দ্বার খুলে গেছে৷ এইমস-এর ধাঁচে দুই প্রতিষ্ঠান, আটটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুমোদন সহ কেন্দ্রীয় সরকার ঢালাও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷ এক ভারত একাত্ম ভারতের স্বপ্ণ সফল হওয়ায় তিনি আজ ড় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধারা ৩৭০ বাতিলের সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেব৷


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক টুইট বার্তায় নতুন ভূস্বর্গকে সকলের সামনে তুলে ধরেছেন৷ তাঁর কথায়, ধারা ৩৭০ বাতিল হওয়ায় কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য দুটি এইমস-এর ধাঁচে প্রতিষ্ঠান এবং আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রের সহায়তায় ওই অঞ্চলের ছাত্রছাত্রীরা মেডিক্যাল শিক্ষায় দারুণ উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ধারা ৩৭০ বাতিলে জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ৮০ হাজার কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে৷ কেন্দ্রের ওই আর্থিক সহায়তায় আইআইটি, আইআইএম, এবং এআইআইএম স্থাপনের সাথে জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন এবং সেচ প্রকল্পের উন্নয়ন সম্ভব হবে৷ তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পর্যটনের বিকাশে স্বদেশ দর্শন এবং প্রসাদ প্রকল্পে ৫৯৪ কোটি টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷


এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ধারা ৩৭০ বাতিল হওয়ায় জম্মু ও কাশ্মীরে ছয়টি সুকৌশলি সেতু উদ্বোধন হয়েছে৷ আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার সাথে উন্নত যোগাযোগ স্থাপনে রেকর্ড সময়ের মধ্যে ওই সেতুগুলির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন ভূস্বর্গে কৃষিজাত বাণিজ্য বৃদ্ধি হয়েছে৷ যা অতীতে কখনও দেখা যায়নি৷ তাঁর দাবি, ২০১৯-২০ অর্থবর্ষের জানুয়ারি পর্যন্ত ১৮.৩৪ এমটি তাজা আপেল রফতনি হয়েছে৷ এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর একাধিক টুইটে স্পষ্ট, এক বছর পূর্বে আজকের দিনে ভূস্বর্গে নতুন সূযর্োদয় হয়েছে৷ দেশ এক ও অভিন্ন তার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top