News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ অধ্যায়ের সমাপ্তি, নিয়ম মেনে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত নিয়োগে অনুমতি, বিকল্প কর্মসংস্থানে পদনমন নয়
Image

১০৩২৩ অধ্যায়ের সমাপ্তি, নিয়ম মেনে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত নিয়োগে অনুমতি, বিকল্প কর্মসংস্থানে পদনমন নয়

আগরতলা, ৬ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় চাকরিচ্যুত শিক্ষকদের অধ্যায়ের সমাপ্তি হল৷ বহুল চর্চিত ১০৩২৩ চাকরিচ্যুত মামলা সুপ্রিমকোর্টে নিষ্পত্তি হয়েছে৷ শীর্ষ আদালত সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে নিয়ম মেনে আগামী ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত চাকরিচ্যুতদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ দিয়েছে৷ কিন্তু শিক্ষকতায় নিয়োগ প্রক্রিয়ায় অকৃতকার্যদের গ্রুপ-সি কিংবা গ্রুপ-ডি পদে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হলে তা কোনওভাবেই পদনমন হিসেবে বিবেচিত হবে না৷ সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি বিনীত শরণের ডিভিশন বেঞ্চ শিক্ষক মামলায় এই রায় দিয়েছে৷


প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন৷ ত্রিপুরা হাইকোর্ট ওই চাকরি বাতিল করে দিয়েছিল৷ তদানীন্তন বামফ্রন্ট সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল৷ কিন্ত দীর্ঘ শুনানি শেষে সুপ্রিমকোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছিল৷ তবে ত্রিপুরা সরকারের আবেদনে তাদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগ করার সুযোগ দিয়েছিল সুপ্রিমকোর্ট৷ পরবর্তী সময়ে ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর পুনরায় তাঁদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছিল৷ সে মোতাবেক চলতি বছরের ৩১ মার্চ ওই সকল শিক্ষকের চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে গেছে৷


সম্প্রতি সুপ্রিমকোর্টে পুনরায় একাধিক মামলা হয৷ সুপ্রিমকোর্ট চাকরিচ্যুতদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে ত্রিপুরা সরকারের কাছে হলফনামা চেয়েছিল৷ ত্রিপুরা সরকার হলফনামা দিয়ে বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানিয়েছে৷ তাতে বিজ্ঞাপন ছাড়া নিয়োগের অনুমতি চাওয়া হয়েছিল৷ কিন্তু সুপ্রিমকোর্ট রায়ে সাফ বলেছে, সমস্ত নিয়ম মেনে নিয়োগ করা যাবে৷ তাছাড়া, চাকরিচ্যুত শিক্ষকদের ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া মেনে শিক্ষক পদে নিয়োগে অনুমতি দিয়েছে৷ এক্ষেত্রে যাঁরা অকৃতকার্য হবেন তাদের গ্রুপ-সি কিংবা গ্রুপ-ডি পদে বিকল্প কর্মসংস্থান পদনমন বলে বিবেচিত হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top