News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় গৃহবধূ ,মনপাথরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

কদমতলায় গৃহবধূ ,মনপাথরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ শান্তিরবাজার, ৪ আগস্ট৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল৷ কদমতলায় গৃহবধূ এবং মনপাথরে যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ দুটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


আবারও পারিবারিক কলহে ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকেল ৪ টা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কার্তিক তেলেঙ্গার সঙ্গে সামান্য বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তার স্ত্রী শুক্লা তেলেঙ্গা (২০)৷ স্বামীর কার্তিক জানায় সামান্য একটি বিষয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়৷তারপর সে বাড়ি থেকে বাইরে চলে যায়৷ কিন্তু মুহূর্তের মধ্যে তার কাছে খবর আসে তার স্ত্রী শুক্লা ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয়৷ কিন্তু তাদের এই ঝগড়ার পেছনে আত্মহত্যা করার কোনো কারণ নেই বলে জানায় স্বামী কার্তিক তেলেঙ্গা৷


তার বাড়ি রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড়লাইন ১নং ওয়ার্ডে৷ অপরদিকে, আত্মঘাতী শুক্লার বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি ৫ নং ওয়ার্ডে৷ এদিকে আত্মহত্যার বিষয়টি মৃতার শ্বশুরবাড়ির লোকজনরা জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে খবর দেন৷ তারপর কদমতলা থানায় খবর দেওয়া হয়৷ ছুটে যায় কদমতলা থানার পুলিশ৷ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঘটনাস্থল থেকে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়৷
এদিকে, মৃতার মা কদমতলা থানায় সম্পূর্ণ ঘটনা তদন্ত করে মূল রহস্য উদঘাটনের জন্য আবেদন করেন৷ কি কারনে এই আত্মহত্যা তা এখনও জানা না গেলেও সঠিক তদন্তে মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে বলে অনুমান৷

অন্যদিকে, মনপাথর বলরামপাড়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বলরামপাড়া এলাকায় রাস্তার পাশে রাবারগাছে ঝুলন্ত অবস্থায় একযুবককে দেখতে পায় এলাকাবাসী৷ জানাযায় যুবকটি বলরাম পাড়ার বাসিন্দা হরিনারায়ন দেবনাথের ছেলে সপন দেবনাথ ( ২৭ )৷ এলাকাবাসী সকাল আনুমানিক ৯ ঘটিকায় এই যুবকটিকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ীর লোকজন ও স্থানীয় ফাঁড়ী থানায় খবরদেয়৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়েযায়৷ পারাবারিক কলহের জেরে এই আত্মহত্যা বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী৷ ময়নাতদন্তের পর উঠেআসবে মৃত্যুর আসল রহস্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top