News Flash

  • Home
  • Uncategorized
  • প্রস্তুতি প্রায় শেষ, লখনউ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী
Image

প্রস্তুতি প্রায় শেষ, লখনউ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

লখনউ, ৫ আগস্ট (হি.স.): অপেক্ষা প্রায় শেষ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুক্ষনের মধ্যেই অযোধ্যায় এসে পৌঁছবেন। তারপরই শুরু হবে প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো। বুধবার সকালেই দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে লখনউয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সাড়ে ১০টা নাগাদ লখনউ পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে হনুমানগঢ়ী যান। তার পর হেলিকপ্টারে রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন।

ইতিমধ্যেই রাম জন্মভূমি পৌঁছে গিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত, যোগগুরু বাবা রামদেব-সহ বিশিষ্ট অতিথিরা। অযোধ্যায় থাকলেও করোনা-পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখে ভূমিপুজোয় অংশ নেবেন না বলে এর আগে জানিয়েছিলেন উমা ভারতী। কিন্তু এ দিন সকালে অনুষ্ঠানস্থলে দেখা যায় তাঁকেও। তিনি বলেন, ‘‘অযোধ্যা সবাইকে এক করে দিয়েছে। এ বার গোটা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলা যাবে যে এ দেশে কোনও ভেদাভেদ নেই।’’

ভূমিপূজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন। আমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই অযোধ্যায় হাজির। পঞ্জিকা মিলিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মন্দিরের ভূমিপুজো শুরু হওয়ার কথা।মূল মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রামমন্দির ন্যাসের প্রধান নৃত্যগোপাল দাস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top