News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ ঘন্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি মুম্বইয়ে, বিপর্যস্ত লোকাল ট্রেন পরিষেবা
Image

১০ ঘন্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি মুম্বইয়ে, বিপর্যস্ত লোকাল ট্রেন পরিষেবা

মুম্বই, ৪ আগস্ট (হি.স.): রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে, মঙ্গলবার সকালেও বৃষ্টি থামেনি। বরং আরও বৃষ্টির চোখরাঙানিতে কাঁপছে মুম্বই। শহরের নিচু এলাকায় জমেছে জল। বিপর্যস্ত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মুম্বই এবং শহরতলির বেশ কিছু রুটে মঙ্গলবার বাতিল করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মঙ্গলবার সকালে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১০ ঘন্টায় শুধুমাত্র মুম্বইয়ে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে পারেল পূর্ব, কান্দিভালি, বোরিভিলি-সহ বাণিজ্যনগরীর বিস্তীর্ন প্রান্ত। মহারাষ্ট্রের মাকারে আবার বর্ষণের দাপটে অবরুদ্ধ হয়ে পড়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে।রাতভর বৃষ্টিতে রেললাইনে জল জমে যাওয়ায় মুম্বই ও শহরতলিতে বিপর্যস্ত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে দাদর এবং প্রভাদেবীর মাঝে জল জমে যাওয়ায়, শহরতলির বিশেষ পরিষেবা চলাচল করেছে ভিরার-আন্ধেরি-বান্দ্রার মধ্যে এবং বান্দ্রা ও চার্চগেটের মধ্যে বাতিল করা হয়েছে। এছাড়াও ডাউন মেল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আপাতত বৃষ্টি থেকে নিস্তার নেই মহারাষ্ট্রের, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মুম্বই, থানে এবং উত্তর কোঙ্কানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top