News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় আরও দু’জনের মৃত্যু, নতুন সংক্রমিত হলেন ১৩১
Image

রাজ্যে করোনায় আরও দু’জনের মৃত্যু, নতুন সংক্রমিত হলেন ১৩১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে সোমবার৷ সরকারী সূত্রে জানা গিয়েছে, এদিন ২৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১৩১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ নতুন আক্রান্ত ১৩১ জনের মধ্যে সমীক্ষায় বেকলগের ৫৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাতে ২১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


তাছাড়া বিভিন্ন হাসপাতালে ১৬৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১০০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ সেই সাথে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে আরটিপিসিআর দিয়ে৷ তাতে ১০ জনের কোভিড -১৯ রিপোর্ট পজেটিভ এসেছি৷

এদিকে, রাজ্য সরকার ‘দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশন-২০২০’-এর রেগুলেশন অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কিছু বিধিনিষেধ আরোপ করেছে৷ এগুলি হলো, ভ্রমণের ইতিহাস থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ পাবলিক প্লেস/কর্মক্ষেত্র ও ড্রাইভিং/ভ্রমণের সময় মাস্ক বা মুখাবরণ পরিধান বাধ্যতামূলক৷বেসরকারি ও গণ পরিবহণ ব্যবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা৷ দোকান ভলান্টিয়ারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকতে হবে৷ দোকানের সামনে ১ মিটার-এর কম জায়গা থাকলে একজন ক্রেতা এবং ১ মিটারের বেশি এবং ২ মিটারের কম জায়গা থাকলে দুইজন ক্রেতাকে একসাথে ঢুকতে দেওয়া যাবে৷ বাকিরা ১ মিটার দূরত্ব বজায় রেখে পিছনে দাঁড়াবেন৷ ক্রেতা-বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান করতে হবে৷


মাস্ক অথবা মুখাবরণ পরিধানের নিয়ম ভঙ্গ করলে প্রথমবারে ২০০ টাকা এবং পরবর্তী প্রতিবারে ৪০০ টাকা জরিমানা হবে৷ পাবলিক প্লেস, দোকানে এবং যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১,০০০ টাকা জরিমানা হবে৷ হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করলেও ১,০০০ টাকা জরিমানা হবে৷ এ সমস্ত নিয়ম ভঙ্গ করলে আই পি সি’র ১৮৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top