News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে করোনায় নতুন আক্রান্ত ২৮ জন
Image

মেঘালয়ে করোনায় নতুন আক্রান্ত ২৮ জন

শিলং, ৩ আগস্ট (হি. স.) : মেঘালয়ে নতুন করে ২৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের মধ্যে ৭ জন সশস্ত্র বাহিনী এবং ১৩ জন বিএসএফ জওয়ান রয়েছেন। এছাড়া ৮ জন রয়েছেন বিভিন্ন জেলার সাধারণ নাগরিক। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৩৩ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। ২৬৪ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, মেঘালয়ের পূর্ব খাসিপাহাড়ে জেলায় সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছেন। ওই জেলায় বিএসএফ-এর ২২৬ জন, সেনা ও আসাম রাইফেলস-এর ৫১৮ জন, সশস্ত্র বাহিনীর ৫৯ জন এবং অন্যান্য ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, পশ্চিম খাসিপাহাড়ে পাঁচ জন, রি-ভই জেলায় ৫৫ জন, পশ্চিম জয়ন্তিয়াপাহাড়ে ১৬ জন, পূর্ব জয়ন্তিয়াপাহাড়ে ১৭ জন, পশ্চিম গারোপাহাড়ে ১৬ জন, দক্ষিণ পশ্চিম গারোপাহাড়ে ৪ জন এবং দক্ষিণ গারোপাহাড় জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top