News Flash

  • Home
  • Uncategorized
  • ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে রোগীদের সাথে কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন, পাঠানো হচ্ছে ১৪ দিনের একান্তবাসে
Image

ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে রোগীদের সাথে কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন, পাঠানো হচ্ছে ১৪ দিনের একান্তবাসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার আগরতলা ভগৎ সিং যুব আবাস সেন্টারটি পরিদর্শন করেছেন৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় এক প্রসূতি মায়ের ভিডিও ভাইরাল হওয়ার পর বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন রবিবার সকালে ভগৎ সিং যুব আবাস কোভিদ সেন্টারটি পরিদর্শনে যান৷ পরে পশ্চিম জেলার জেলা শাসক বিধায়ক সুদীপ রায় বর্মনকে ১৪ দিনের একান্তবাসে থাকার জন্য পরামর্শ দিয়েছেন৷ তাঁকে এডি নগর আরএসটিআই সেন্টারে একান্তবাসে যেতে বলা হয়েছে ৩ আগস্ট থেকে৷ সেখানে তিনি সাতদিন থাকবেন৷ তারপর তিনি বাড়িতে একান্তবাসে থাকবেন বাকি সাতদিন৷


করোনা পজেটিভ এক প্রসূতি মা ভগৎ সিং যুব আবাস কোভিদ সেন্টারের আভ্যন্তরীণ অবস্থা এবং অপরিচ্ছন্নতার চিত্র সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন৷ তার কাতর আবেদনে সাড়া দিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার সকালে ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টারে গিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ তিনি সেখানে অবস্থানকারী পজিটিভ রোগীদের জন্য ফল সহ অন্যান্য খাদ্য সামগ্রীও নিয়ে যান৷

কোভিড সেন্টারে অবস্থানকারী রোগীরা উপযুক্ত ও গুণগত মানের খাবার পাচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন৷ সেজন্যই তিনি কিছু শুকনো খাবার এবং ফল প্যাকেট করে রোগীদের জন্য নিয়ে যান এবং তাদের কাছে পৌঁছে দেন৷ তাদের কাছ থেকে আভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবরও নেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টারটি পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কিছু দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং কর্মীদের গাফিলতির কারণেই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে৷


কোভিডসেন্টারে রোগীরা যাতে সঠিক পরিষেবা পেতে পারেন এবং আভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে সেজন্য তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top