News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ১৫০ বিমান চালানো হবে
Image

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ১৫০ বিমান চালানো হবে

নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.): করোনার জেরে ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আগস্ট মাসে ১৩০ র বেশি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া।অন্যদিকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য প্রায় ১৫০ মত বিশেষ বিমান চালাবে রাষ্ট্রায়ত্ত এই অসামরিক বিমান পরিবহন সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপ নেওয়ার কারণে হচ্ছে যে আগস্ট মাসেও স্বাভাবিক হবে না আন্তর্জাতিক বিমান পরিষেবা। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত বিদেশে আটকে পড়া ১০ লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে, প্রায় ৬ লক্ষ নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বন্দে ভারত মিশন প্রকল্পের আওতায় ১৫ আগস্ট বাদ দিয়ে প্রায় প্রতিদিনই নিয়ে আসো নিয়ে যাবার প্রক্রিয়া চালু থাকবে। মুম্বই, হায়দ্রাবাদ, চন্ডিগড়, বেঙ্গালুরু, দিল্লি থেকেই বিশেষ বিমান পরিষেবা চালানো হবে। ভারতে এই মুহূর্তে যেসব দেশের নাগরিকরা আটকে রয়েছে সেইসব দেশ হল ব্রিটেন, আবুধাবি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, চিন, সিঙ্গাপুর।পাশাপাশি এই সকল দেশে আটকে পড়া ভারতীয়দেরও দেশে ফিরিয়ে আনা হবে। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top