News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে নেশা কারবারীদের আক্রামণে আহত যুবক
Image

ধর্মনগরে নেশা কারবারীদের আক্রামণে আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজবাড়ির দুর্গাপুরে নেশা কারবারিদের হামলায় আহত হয়েছে এক যুবক৷ আহত যুবকের নাম শিপন চৌধুরি৷ জানা যায় বাশিক মিয়া নামে এক নেশা কারবারি প্রকাশ্যে নেশা সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷
তাতে আপত্তি জানিয়েছিল স্থানীয় যুবক শিপন চৌধুরি৷ তাতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷

স্থানীয় অন্যান্য লোকজন ঘটনা প্রত্যক্ষ করেছেন৷এ ব্যাপারে ধর্মঘট থানায় অভিযুক্ত চার নেশা কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় নেশা সামগ্রীর ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার জনগণ পুলিশের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top