News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদুজ্জোহা : ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

ঈদুজ্জোহা : ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ঈদুজ্জোহা, যা বকরি ঈদ হিসেবেই পরিচিত| দিল্লি, পশ্চিমবঙ্গ, পঞ্জাব-সহ গোটা দেশে পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ-উল-আজহা| শনিবার সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন| কলকাতার নাখোদা মসজিক থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ, সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নমাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা| ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

রাষ্ট্রপতির শুভেচ্ছা-বার্তা : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শুভেচ্ছা বার্তা, ‘ঈদ মুবারক! ঈদুজ্জোহা ত্যাগ, চেতনা ও স্নেহের প্রতীক, যা সকলের মঙ্গল কামনার জন্য আমাদের অনুপ্রাণিত করে। এই উৎসবে, আসুন আমরা সবাই অভাবীদের সঙ্গে নিজেদের সুখ ভাগ করে নিই এবং কোভিড-১৯ রুখতে সামাজিক দূরত্ব এবং অন্যান্য নির্দেশাবলী মেনে চলি।’

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা : টুইট করে ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ঈদ মুবারক! ঈদুজ্জোহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। আশা করছি, এই দিনটি সমন্বয়পূর্ণ এবং সুদৃঢ় সমাজ গড়ে তুলতে আমাদের অনুপ্রাণিত করবে।’

কুরবানির ঈদকে ঘিরে শনিবার সকাল থেকে আনন্দে মাতোয়া আট থেকে আশি| দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ , ঝাড়খণ্ড, জম্মু, শ্রীনগর সর্বত্রই উৎসবের আমেজে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তবে, করোনাভাইরাস এবারের ঈদের আনন্দ অনেকটাই কেড়ে নিয়েছে বলা যেতে পারে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top