News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ জাগরণ সম্পাদকের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

অসুস্থ জাগরণ সম্পাদকের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ দুপুরে ফোন করে শ্রীবিশ্বাসের ডায়ালাইসিস ঠিকভাবে চলছে কিনা তার খোঁজ নেন৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথও জাগরণ সম্পাদককে টেলিফোন করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷


উল্লেখ্য, জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস গুরুতর কিডনি রোগে আক্রান্ত৷ সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস নিতে হচ্ছে৷ মাঝে মাঝেই শারীরিক অবস্থার অবনতি ঘটে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জাগরণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনা করেন৷ তাঁর দীর্ঘ জীবনও কামনা করেন৷ জাগরণ সম্পাদকের পরিবারের সদস্যদের খবরাখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, আজ সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কিডনি রোগে গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক তথা জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের স্বাস্থ্য সম্পর্কে অবহিত করেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জাগরণ সম্পাদকের ডায়ালাইসিস সম্পর্কে খোঁজ খবর নেন বলে শিক্ষামন্ত্রী জানান৷ তিনি জানান, আমিও ফোনে প্রবীন সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top