News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যু
Image

অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল সিধাই থানা এলাকার তেবাড়িয়া গ্রামের অগ্ণি দগ্দ গৃহবধূ৷ মৃত নাম কাজল সরকার৷গত বুধবার সকালে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল গৃহবধূ নিজেই৷ তার স্বামী তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে৷ আগুন নেভাতে গিয়ে স্বামীর হাত পড়েছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর তার সে কথা স্বীকার করেছিল৷


অগ্ণিদগ্দ গৃহবধূকে বুধবার থেকে জিবি হাসপাতালে চিকিৎসা চলছিল৷টানা ছয় দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অগ্ণিদগ্দ কাজল সরকার৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তেবাড়িয়া গ্রাম সহ পার্শবর্তী এলাকা তে গভীর শোকের ছায়া নেমে আসে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷অবশ্য এ ব্যাপারে কোনো তরফেই এয়ারপোর্ট থানায় কোনো মামলা দায়ের করা হয়নি৷গৃহবধূ জেহাদের বসে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করায় এ ব্যাপারে পুলিশ মামলা গ্রহণ করেনি৷


মৃতার স্বামী জানিয়েছেন অগ্ণিদগ্দ স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও অগ্ণিদগ্দ হয়েছেন৷ টানা ছয়দিন জিবি হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে শেষ রক্ষা করতে পারেননি৷ তার মৃত্যুতে শোকগ্রস্ত স্বামী আত্মীয় পরিজন৷সামান্য পারিবারিক কলহের জেরে জেহাদ করে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মঘাতী হওয়ার ধরনের ঘটনা খুবই দুঃখজনক৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে গার্হস্থ্য হিংসাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top