News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে চাকরিচ্যুত শিক্ষক মামলায় শুনানি সম্পন্ন, রায়দান স্থগিত
Image

সুপ্রিম কোর্টে চাকরিচ্যুত শিক্ষক মামলায় শুনানি সম্পন্ন, রায়দান স্থগিত

আগরতলা, ২৮ জুলাই (হিঃসঃ)৷৷ বহুচর্চিত চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলায় রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট৷ আজ মঙ্গলবার বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি বিনীত শরণের বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনেছে৷ এ-বিষয়ে ত্রিপুরা সরকারের আইনসচিব বিশ্বজিৎ পালিত আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই আদালত রায় ঘোষণা করবে৷


প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারের কাছে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে হলফনামা জমা দিয়েছে৷ আজ আদালতে সব পক্ষের আইনজীবী নিজেদের বক্তব্যের স্বপক্ষে সওয়াল করেছেন৷
ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সবর্োচ্চ আদালতে প্রয়োজন এবং ন্যায্যতা অনুসারে নিয়োগ বিধিমালায় অন্যান্য শর্তে শিথিলকরণের অনুমতি দেওয়ার জন্য ত্রিপুরা সরকার অনুমতি চেয়েছে৷ পাশাপাশি, বয়সের শিথিলকরণ, বিভিন্ন সরকারি দফতরে অনুমোদিত নন-টেকনিক্যাল শূন্য পদে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রেও সম্মতি চেয়েছে৷


হলফনামায় সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, যোগ্যতার শর্ত পূরণে এবং বয়স যেখানে শিথিলযোগ্য প্রয়োজন সেখানে রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত গ্রুপ-সি, গ্রুপ-ডি শূন্য পদে চাকরিচ্যুত শিক্ষকদের বিবেচনা ও নিয়োগের অনুমতি দিন৷ এমন-কি, কোনও বিজ্ঞাপন ছাড়াই সরাসরি যোগ্যতা অনুসারে শূন্য পদে তাঁদের নিয়োগ করতে ত্রিপুরা সরকারকে অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে৷ আজ আদালতে ওই আবেদনের উপর ত্রিপুরা সরকারের পক্ষে আইনজীবী সওয়াল করেছেন৷

আইনমন্ত্রী রতনলাল নাথের দাবি, সমস্ত দিক চিন্তা করে পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা শেষে চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সুপ্রিমকোর্টে হলফনামা দেওয়া হয়েছে৷ সবর্োচ্চ আদালত বিবেচনা করে রায় দিলেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে ত্রিপুরা সরকার প্রস্তুত৷


আইনসচিব বিশ্বজিৎ পালিত বলেন, আজ সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে৷ তবে শীঘ্রই ইতিবাচক রায় ঘোষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মামলায় পক্ষভুক্ত চাকরিচ্যুত শিক্ষক বিজয়কৃষ্ণ পালও তাঁদের পক্ষেই আদালত রায় ঘোষণা করবে বলে আশাবাদী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top