তেলিয়ামুড়ার বিভিন্ন গ্রামে বন্য হাতির তান্ডব, গৃহস্থের প্রচুর ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুলাই৷৷ বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন অফিসটিলা, মাইগঙ্গা, বালুছড়া, মধ্যকৃষ্ণপুর এলাকায় বন্য হাতি তান্ডব চালায়৷ এদিন রাতে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বন্যহাতি তান্ডব চালায়৷ বন্য হাতির ভয়ে অনেকে ঘর ছেড়ে চলে যায়৷ বাড়ি ঘর ভেঙ্গে দেয় বন্য হাতির দল৷ মাইগঙ্গার বাসিন্দা অর্চনা বিশ্বাসের ঘড় ভেঙ্গে দেয় বন্য হাতির দল৷

খাবারের জন্য বন্য হাতি ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে৷ পরে বন দপ্তরের কর্মী ও গ্রামবাসীদের প্রচেষ্টায় বন্য হাতিকে তাড়ানো হয়৷ বাজি, পটকা ফাটিয়ে আগুন জ্বালিয়ে বন্য হাতিটিকে জঙ্গলে ফেরৎ পাঠাতে সচেষ্ট হয় গ্রামের মানুষ ও বন কর্মীরা৷ বনে খাদ্যের অভাব দেখা দেওয়ার বন্য হাতি গুলি প্রায়শই প্রবেশ করছে লোকালয়ে এবং চালাচ্ছে তান্ডব৷ প্রায়শই ঘটছে এই ধরণের ঘটনা৷ এতে করে কৃষক থেকে সাধারন মানুষ দারুন ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে৷ আতঙ্কের মধ্য দিয়ে রাত কাটাতে হচ্ছে এলাকার মানুষদের৷