News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসিতে ফের করোনার থাবা, ৫ জন আক্রান্ত, দুদিন বন্ধ রাখা হচ্ছে প্রসূতি বিভাগ
Image

টিএমসিতে ফের করোনার থাবা, ৫ জন আক্রান্ত, দুদিন বন্ধ রাখা হচ্ছে প্রসূতি বিভাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে৷ তিনজন গর্ভবতী মহিলা সহ পাঁচজন রোগীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে৷ তাই, ওই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এদিকে, হাসপাতালের এক্স-রে ইউনিটের এক কর্মীর দেহেও করোনার সংক্রমণ মিলেছে৷ তাই, ওই ইউনিট-টিও স্যানিটাইজ করা হয়েছে৷


প্রসঙ্গত, করোনার প্রকোপ সর্বত্র দেখা দিয়েছে৷ ফলে, পরীক্ষার হার বেড়েছে৷ সম্প্রতি ত্রিপুরা মেডিকেল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ তাতে, হাসপাতাল ৪৮ ঘন্টা বন্ধ রেখে সকলের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তখন প্রসূতি বিভাগে ভর্তি রোগীদেরও নমুনা সংগ্রহ করেছিল৷ গতকাল রিপোর্ট আসার পর দেখা গেছে, প্রসূতি বিভাগে তিনজন গর্ভবতী মহিলা সহ পাঁচ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন৷ সঙ্গে সঙ্গে তাদের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে৷ পাশাপাশি প্রসূতি বিভাগ বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷


এ-বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ দেবাশীষ দত্ত বলেন, প্রসূতি বিভাগে করোনা আক্রান্তের ঘটনায় আপাতত ওই বিভাগটি বন্ধ রাখা হয়েছে৷ প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে, আজ এবং আগামীকাল বন্ধ রাখা হবে৷ তবে, ওই বিভাগে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নমুনা পরীক্ষার রিপোর্টর উপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে৷ তিনি বলেন, প্রসূতি বিভাগের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের একান্তবাসে পাঠানো হয়েছে৷ আগামী রবিবার তাদের নমুনা পরীক্ষা হবে৷ তারপর, প্রসূতি বিভাব খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে৷
তিনি জানান, আজ সকাল থেকেই প্রসূতি বিভাগের রোগীদের অন্যত্র পাঠানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এক্স-রে ইউনিটের এক কর্মী করোনা আক্রান্তের ঘটনায় ওই ইউনিটটি আজকে পুনরায় স্যানিটাইজ করা হয়েছে৷

এদিকে, শুধু প্রসূতি বিভাগ ছাড়া হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, আজ থেকে রোগী ভর্তির ক্ষেত্রে প্রত্যেকের এন্টিজেন টেস্ট করা হচ্ছে৷ তাতে, রোগী-র কাছ থেকে কোন ফি নেওয়া হচ্ছে না৷ কারণ, ত্রিপুরা সরকার বিনামূল্যে কিট সরবরাহ করছে৷
এদিকে, সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ চলছে৷ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ যদিও সরকার করোনা মোকাবেলায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে৷ ইতিমধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সার্ভে শুরু করবে৷ বাড়ি বাড়ি যাবে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা৷ উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করা হবে৷ পাশাপাশি সরকার জিবি হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে৷ সেই মোতাবেক শুক্রবার করোনা পরীক্ষার জন্য জিবি হাসপাতালে ভিড় জমায় অসংখ্য মানুষ৷ সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে পড়ে সাধারন মানুষ৷ করোনা পরীক্ষা করতে আসা লোকজনের বক্তব্য সরকারের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়৷ তবে জিবি হাসপাতালে করোনা পরীক্ষার কাজ সকাল ৮ টা থেকে শুরু করার দাবি জানায় সাধারণ লোকজন৷ কারন করোনা পরীক্ষার জন্য জিবি হাসপাতালে আসার পর লোকজনদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে৷সে যাই হোক সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় খুশি সাধারন মানুষ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top