News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে প্লাজমা থ্যারাপি
Image

রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে প্লাজমা থ্যারাপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ করোনা-র চিকিৎসায় ত্রিপুরায় খুব শীঘ্রই প্লাজমা থ্যারাপি শুরু হচ্ছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমেও প্লাজমা থ্যারাপির ফলে যথেষ্ট সাফল্য মিলেছে৷ তাই সম্ভবত প্লাজমা ব্যাংক গঠনে ত্রিপুরা সরকার উদ্যোগী হয়েছে৷


ত্রিপুরায় করোনা ভয়াবহ রূপ নিচ্ছে৷ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে প্রতিদিন করোনা-য় মৃত্যুর হারও বাড়ছে৷ অথচ, করোনা-র নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি৷ মেডিসিন কিংবা ভ্যাকসিন পাওয়া যথেষ্ট সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে৷ এই কঠিন পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে প্লাজমা থ্যারাপি যথেষ্ট সফলতা পেয়েছে৷


অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টারস অ্যাসোসিয়েশন রাজ্যে করোনা মোকাবিলায় প্লাজমা থ্যারাপি চালু করার প্রস্তাব দিয়েছে৷ সেই লক্ষ্যে ইতিপূর্বে সংগঠন করোনা-মুক্ত ত্রিপুরাবাসীর কাছে স্বেচ্ছায় প্লাজমা দানের আবেদন জানিয়েছে৷ সূত্রের খবর, করোনা-মুক্ত অনেকেই স্বেচ্ছায় প্লাজমা দান করতে আগ্রহী বলে নাম নথিভুক্ত করতে চাইছেন৷ তাতে সহজেই প্লাজমা ব্যাংক গঠন করা সম্ভব বলেও মনে করা হচ্ছে৷


আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরায় প্লাজমা থ্যারাপি চালু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার৷ খুব শীঘ্রই এই থ্যারাপি ত্রিপুরায় চালু হচ্ছে৷ তাতে, করোনা আক্রান্তরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন বলে মনে হচ্ছে৷ চিকিৎসকদের দাবি, করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পর তাঁর রক্ত থেকে প্লাজমা নেওয়া যায়৷ সেই প্লাজমা করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহার করা যায়৷ তাতে সাফল্য মিলেছে৷ দিল্লিতে প্রথম প্লাজমা থ্যারাপিতে সফলতা এসেছে৷ এর পরই বিভিন্ন রাজ্য এই পদ্ধতি অনুসরণ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top