News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের প্রাক্তন প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বিজেপির বুথ সভাপতিসহ তিন
Image

সিপিএমের প্রাক্তন প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বিজেপির বুথ সভাপতিসহ তিন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই৷৷ প্রাক্তন সিপিএম প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বিজেপির বুথ সভাপতিসহ ৩ কর্মী৷ এরমধ্যে গুরুতর আহত হয়েছেন অমর দাস নামে বিজেপির এক সক্রিয় কর্মী৷ ঘটনা মঙ্গলবার রাতে খোয়াই থানাধীন সোনাতলা ভূমিহীন কলোনি এলাকায়৷ ঘটনায় মূল অভিযুক্ত সিপিএমের প্রাক্তন প্রধান প্রবীর শীলকে গ্রেপ্তার করেছে খোয়াই থানার পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৫১ নং বুথ সভাপতি রামজয় দেবকে সঙ্গে নিয়ে জীবন দেবনাথ এবং অমর দাস পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান করোনা আবহে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে কথা বলতে৷ কথা শেষে তারা যখন নিজ বাড়িতে ফিরছিল, তখন প্রাক্তন সিপিএম প্রধান প্রবীর শীল ও তার পরিবারের লোকজন তাদের উপরে হামলে পড়ে৷ তাতে বিজেপির ৩ কর্মী গুরুতর ভাবে আহত হয়৷ এই খবর বিজেপি সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তেই আগুনে ঘৃতাহুতির রূপ নেয়৷ এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা একজোট হয়ে হামলা চালায় অভিযুক্ত প্রবীর শীল এর বাড়িতে৷ ঘটনার পর রাত সাড়ে দশটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ৷ রাতেই এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত প্রবীর শীলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top