News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার করোনা-সঙ্কট খারাপের দিকেই যাচ্ছে : ট্রাম্প
Image

আমেরিকার করোনা-সঙ্কট খারাপের দিকেই যাচ্ছে : ট্রাম্প

ওয়াশিংটন, ২২ জুলাই (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ থেকে কোনও ভাবেই মুক্তি পাচ্ছে না আমেরিকা। আমেরিকায় প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও সংক্রমিতের সংখ্যা। এমতাবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেই জানালেন, আমেরিকার করোনা-সঙ্কট ভালো হওয়ার আগে, আরও খারাপের দিকেই যাচ্ছে। কোভিড-১৯ ঠেকাতে মার্কিন নাগরিকদের মাস্ক পরারও অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। আমেরিকার জনগণের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ, ‘সামাজিক দূরত্ব যদি বজায় রাখা সম্ভব না হয়, তাহলে অবশ্যই মুখে মাস্ক পড়ুন’।

স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের দেশের কিছু অঞ্চল খুব ভালো কাজ করছে। অন্যরা সামান্য ভালো কাজ করছেন। তাই ভালো হওয়ার আগে, আরও খারাপের দিকে এগোচ্ছে। ….আমাদের দেশের দক্ষিণে ভাইরাসের প্রকোপ বাড়ছে। দেশবাসীকে আশ্বাস ও ভরসা জাগিয়ে ট্রাম্প বলেছেন, এই ভাইরাস অদৃশ্য হবেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top