News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, মারা গেলেন গাজিয়াবাদের সাংবাদিক বিক্রম জোশি
Image

সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, মারা গেলেন গাজিয়াবাদের সাংবাদিক বিক্রম জোশি

গাজিয়াবাদ, ২২ জুলাই (হি.স.): চিকিৎসকদের সম্ভাব্য সমস্ত ধরনের প্রচেষ্টা ব্যর্থ হল! প্রাণে বাঁচানো সম্ভব হল না, মারা গেলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম সাংবাদিক বিক্রম জোশি। বুধবার ভোর চারটে নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংবাদিক বিক্রম জোশি।

গত ১৬ জুলাই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায়, তাঁর ভাইঝিকে নিগ্রহের অভিযোগ জানান বিক্রম জোশি। এরপর ২০ জুলাই রাত ১০.৩০ মিনিট নাগাদ বিজয় নগর এলাকায় বাড়ির কাছেই বিক্রমকে নির্বিচারে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিক্রমকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছিলেন, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হল না এই সাংবাদিককে। পরিবার সূত্রের খবর, ‘বুধবার ভোর চারটে নাগাদ বিক্রমের মৃত্যু হয়েছে।’ পুলিশ সূত্রের খবর, গাজিয়াবাদের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন বিক্রম জোশি। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top