News Flash

  • Home
  • Uncategorized
  • শব্দ দূষণ ছড়াচ্ছেন জাভরেকর, কটাক্ষ সিব্বলের
Image

শব্দ দূষণ ছড়াচ্ছেন জাভরেকর, কটাক্ষ সিব্বলের

নয়াদিল্লি, ২১ জুলাই (হি. স.): গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসন থেকে শুরু করে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তরজা অব্যাহত। এই প্রসঙ্গে এদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।পাল্টা এই কেন্দ্রীয় মন্ত্রীর নিন্দায় সরব হন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। পরিবেশ মন্ত্রী হয়েও শব্দদূষণ ছড়াচ্ছেন প্রকাশ জাভরেকর বলে জানিয়েছেন সিব্বল। 

মঙ্গলবার নিজের ভিডিও বার্তায় কপিল সিব্বল জানিয়েছেন যে পরিবেশমন্ত্রী হয়ে শব্দদূষণ ছড়াচ্ছেন প্রকাশ জাভরেকর। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এমন শব্দবন্ধের প্রয়োগ তার মুখে মানায় না। শাহীনবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে কপিল সিব্বল জানিয়েছেন, শাহীনবাগ আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করেছে দিল্লি পুলিশ।

সিসিটিভি ফুটেজও ভেঙে দিয়েছে। তদন্ত প্রক্রিয়া খুব খারাপভাবে করা হয়েছে। এ বিষয়ে আদালতে পিটিশনও দায়ের করা হয়েছে।অন্যদিকে চিন প্রসঙ্গে সত্য চেপে দিচ্ছে কেন্দ্র।চিনের সঙ্গে বাস্তবিক পরিস্থিতি নিয়ে দেশবাসীকে অবগত করা প্রয়োজন। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ২১ দিনের মধ্যে এই লড়াই জেতা হবে। কিন্তু করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব দেখা দিয়েছে। সঠিক সময় যদি আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া যেত, তবে এমন পরিস্থিতি তৈরী হতো না।দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও অসত্য বিবৃতি দিচ্ছে কেন্দ্র।হেরফের করা হচ্ছে পরিসংখ্যান।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top