News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে আসামীর মৃত্যু, আমবাসায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

কাঞ্চনপুরে আসামীর মৃত্যু, আমবাসায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আমবাসা/কাঞ্চনপুর, ১৯ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসা পাড়ায় সুকল সংলগ্ণ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সাত সকালে এলাকার লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে আমবাসা থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ সাত সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


মৃতদেহটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি৷ স্বাভাবিক কারণেই এটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে স্থানীয় জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হতে পারবে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে আমবাসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে, গতকাল বিকাল নাগাদ ধর্মনগর জেল থেকে একজন আসামীকে কাঞ্চনপুর সাবজেলে আনা হয়৷ মৃত আসামীর নাম দিলীপ দাস৷ বয়স ৫৪৷ কাঞ্চনপুর সাব জেলার এল ডারলং জানায়, ওই আসামীকে কাঞ্চনপুর আনার পরে মেডিকেল টেস্ট করে সাবজেলে নিয়ে যাওয়া হয়৷ সাড়ে বারোটা নাগাদ ওনার শ্বাসকষ্ট হয় এবং মারা যায়৷ পরে তার বাড়িতে খবর দেওয়া হয়৷ আজ উনার বাড়ি থেকে পরিবারের লোকজন আসেন৷ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়৷

ঐ মর্গে তিনজন ছিলেন৷ ময়নাতদন্তের রিপোর্ট না আসলে কিছুই বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ৷ মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়৷ জানা গিয়েছে, দীলিপ দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি মামলা রয়েছে৷ দুই মাসের উপর উনি ধর্মনগর কারাগারে ছিলেন৷ সরকারি প্রসেসিংয়ের কারণে ওনাকে কাঞ্চনপুর সাবজেলে আনা হয় বলে জানান সাব জেলার৷ এই খবর পেয়ে আজ কাঞ্চনপুর মহকুমা শাসক হাসপাতালে যান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top