News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির ক্যান্টিনকর্মী করোনা আক্রান্ত, ২০ জন একান্তবাসে
Image

জিবির ক্যান্টিনকর্মী করোনা আক্রান্ত, ২০ জন একান্তবাসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ আবারও জিবি হাসপাতাল কমপ্লেক্সে থাবা বসিয়েছে করোনা৷ এবার ক্যান্টিন কর্মী আক্রান্ত হয়েছেন৷ তাই তাঁর সংস্পর্শে এসেছেন এমন ২০ জনকে একান্তবাসে পাঠানো হয়েছে৷ ক্যান্টিনও স্যানিটাইজ করার ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷


ইতিপূর্বে জিবি হাসপাতালে চিকিৎসক এবং সেবিকা করোনায় আক্রান্তের ঘটনায় দুদিন বহির্বিভাগ এবং রোগী ভরতি বন্ধ রাখা হয়েছিল৷ পুরো জিবি হাসপাতালকে স্যানিটাইজ করার পর গতকাল থেকে পরিষেবা স্বাভাবিক করা হয়৷ এরই মধ্যে নতুন করে জিবি হাসপাতালে করোনা-র সংক্রমণ নিয়ে চিন্তা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷


স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, জিবি হাসপাতালের একজন ক্যান্টিন কর্মীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সম্ভবত, করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সংস্পর্শে গিয়ে ওই ক্যান্টিন কর্মী আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্টিন স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top