News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে পাচার হওয়া নাবালিকাকে আজ ফিরিয়ে আনা হচ্ছে রাজ্যে
Image

রাজস্থানে পাচার হওয়া নাবালিকাকে আজ ফিরিয়ে আনা হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ রাজস্থানে পাচার হওয়া নাবালিকাকে আগামীকাল বুধবার ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে৷ ত্রিপুরা থেকে তাকে আনতে পুলিশ সহ চারজন গেছেন৷


এ-বিষয়ে ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইটস (টিসিপিসিআর)-এর চেয়ারম্যান নীলিমা ঘোষ জানিয়েছেন, অবশেষে ওই নাবালিকাকে ত্রিপুরায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে৷ তিনি বলেন, গতকাল দুই পুলিশ কর্মী, চাইল্ড লাইনের একজন এবং একজন সিডিপিও রাজস্থানের ঝুনঝুনুর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ রাত আড়াইটে নাগাদ তাঁরা সেখানে পৌঁছেছেন৷ আজ সমস্ত নিয়ম নির্দেশিকা পূরণ করে ওই নাবালিকাকে নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা৷


নীলিমা ঘোষের কথায়, আগামীকাল দুপুরের মধ্যে তারা সড়কপথে দিল্লি পৌঁছেবেন৷ এর পর বিমানে দিল্লি থেকে আগরতলায় আসবেন৷ তিনি বলেন, ওই নাবালিকাকে বিমানবন্দর থেকে সোজা ঊনকোটি জেলায় পাঠিয়ে দেওয়া হবে৷ সেখানে পুলিশ তার একান্তবাসের ব্যবস্থা করবে৷ টিসিপিসিআর চেয়ারম্যান বলেন, অনেক চেষ্টার ফলে ত্রিপুরা থেকে পাচার হওয়া নাবালিকাকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাতে ভীষণ আনন্দ হচ্ছে৷


প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে এনসিপিসিআর-এর সহায়তায় রাজস্থানে পাচার হওয়া ত্রিপুরার নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ ওই নাবালিকা সেখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল৷ এমন-কি এক সময় সে করোনায় আক্রান্ত হয়েছিল৷ তাকে চিকিৎসায় করোনা মুক্ত করা হয়েছে৷ পাশাপাশি, তার ভবিষ্যতের কথা মাথায় রেখে আইন মেনে গর্ভপাত করা হয়েছে৷ এদিকে, টিসিপিসিআর নাবালিকার পরিবারের কাউন্সেলিং করেছে৷ এতে তারা মেয়েকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top