News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক পদ ছেড়ে দিন, নাম না করে সুদীপকে বিঁধলেন নবেন্দু
Image

বিধায়ক পদ ছেড়ে দিন, নাম না করে সুদীপকে বিঁধলেন নবেন্দু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ সরকারকে হেয় প্রতিপন্ন না করে বিধায়ক পদ ছেড়ে দিন৷ নির্বাচনের জন্য তৈরি বিজেপি৷ মঙ্গলবার এই সুরেই নাম না করে বিজেপি-র বিদ্রোহী বিধায়ক সুদীপ রায়বর্মণকে হুঁশিয়ারি দেওয়ার সাথে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷


ত্রিপুরায় করোনা আক্রান্তের তথ্য নিয়ে লুকোচুরি হচ্ছে অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ চিঠিতে তিনি লিখেছিলেন, করোনা আক্রান্তের তথ্য নিয়ে লুকোচুরি খেলার বদলে জনগণকে সমস্ত কিছু খুলে বলা উচিত৷ না-হলে, আগামীদিনে বিপদ বাড়বে, এই আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তাঁর কথায়, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি কোনওভাবেই সরকারি ব্যর্থতা নয়৷ তবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন৷

ইতিপূর্বেও বিধায়ক সুদীপ বর্মণ করোনা ইস্যুতে অভিযোগের সুরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ দলীয় বিধায়কের এ ধরনের কাজকর্মে বিজেপি ভীষণ অসন্তুষ্ট, তা আজ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷ এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্ণের জবাবে নাম না করে আজ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সুদীপ রায়বর্মণকে বিঁধেছেন৷ তাঁর সাফ কথা, যাঁরা করোনা-সংক্রমণের প্রকৃত তথ্য জানতে আগ্রহী তাঁরা সরকারের কাছ থেকে চেয়ে নিতে পারেন৷ কিন্তু প্রচারের আলোয় এসে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা ভালো বলে মনে করি না৷ তাঁর দাবি, যদি চ্যালেঞ্জ নিতে চান তা হলে বিধায়ক পদ ছেড়ে দিন এবং নির্বাচনে লড়াই করুন৷ আমরা প্রস্তুত রয়েছি৷ জনমত কোন দিকে, বুঝে নেওয়া যাবে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top