News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় একটি খুনের ঘটনার জেরে আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন প্রতিবেশীরা
Image

গন্ডাছড়ায় একটি খুনের ঘটনার জেরে আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১২ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকমার মুসলিম পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনার পর থেকে ওই এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন৷হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে ওই এলাকায় নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ স্বাভাবিক কারণেই ওই এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন৷


গন্ডাছড়া মুসলিম পাড়ায় মোট ১৩ টি সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস৷ হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিনটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন৷ এখনো যারা এলাকায় বসবাস করছেন তারাও তল্পিতল্পা গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ স্থানীয় প্রশাসন সবকিছু জেনেশুনে কোন ব্যবস্থা নিচ্ছে না৷

ফলে মুসলিম পাড়ায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রা অসহায় হয়ে পড়েছেন৷তারা তাদের জীবন জীবিকা নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন৷অবিলম্বে গন্ডাছড়া মুসলিম পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা না হলে ওই এলাকাটি জনমানবশন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top