News Flash

  • Home
  • Uncategorized
  • স্ব-নির্ভর ত্রিপুরা গড়ে তোলাই লক্ষ্য, বেকার মোট জনসংখ্যার ৫ শতাংশ, দাবি মুখ্যমন্ত্রীর
Image

স্ব-নির্ভর ত্রিপুরা গড়ে তোলাই লক্ষ্য, বেকার মোট জনসংখ্যার ৫ শতাংশ, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ত্রিপুরা-কে স্ব-নির্ভর করে তােলার লক্ষ্যে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ ত্রিপুরায় কর্মপ্রত্যাশী বেকার যুবক যুবতীদের স্ব-নির্ভর করে তােলাও সরকারের অন্যতম লক্ষ্য৷ কারণ, স্ব-নির্ভর ব্যক্তিই উন্নত রাজ্য গঠনে সক্ষম৷শুক্রবার আগরতলা টাউন হলে প্রধানমন্ত্রী স্ব-নিধি এবং মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যােজনার উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ বেকার৷

এদিন নগর উন্নয়ন দফতরের উদ্যোগে আয়ােজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, ত্রিপুরায় স্ব-নির্ভর ব্যক্তির সংখ্যা যত বাড়বে ততই রাজ্য উন্নয়নের পথে অগ্রসর হবে৷ পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নতিও তরান্বিত হবে৷ তিনি বলেন, ত্রিপুরায় শহর এলাকায় ২২,৫৫৭টি তথা ৪৪ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠান নিজেদের দ্বারা পরিচালিত৷ বাকি ৫৬ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠানে ২৯,০৭৪ জন কর্মচারী নিয়ােজিত রয়েছেন৷ তাঁর দাবি, শপ এন্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট ১৯৭০ অনুযায়ী রাজ্যে নথিবদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠানের সংখ্যা ৫১,৬২৭টি৷ ৮০,৬৯১টি পরিবার সরাসরি ব্যবসা বানিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে৷ তাদের ব্যবসার সঙ্গে সাধারণ শ্রমিক পরিবহণ শ্রমিকরাও যুক্ত রয়েছেন৷ এছাড়াও ২০ হাজার থেকে ৩০ হাজার আরও ছােট দোকানী বিভিন্ন বাজারে ছড়িয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শহরাঞ্চলে ৬০,৩৬৯টি’র বেশি দোকান রয়েছে৷ এরমধ্যে ২০১৯-২০ সালে ৫১,৯৭০টি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে৷ তিনি বলেন, বর্তমানে ট্রেড লাইসেন্সের সরলীকরণ করেছে রাজ্য সরকার৷ এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০১৯ সালের জুন পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এর তথ্য অনুসারে ত্রিপুরায় ১ লক্ষ ৭৩ হাজার ৫১১ জন নথিভুক্ত চাকুরী প্রত্যাশি রয়েছেন৷ ত্রিপুরার মােট জনসংখ্যার ৫ শতাংশ৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যেসব প্যাকেজ ঘােষণা করেছেন তার মধ্যে ক্ষুদ্র, ছােট, মাঝারি (এম এস এম ই) শিল্পগুলির জন্য ৩ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার সংস্থান রয়েছে৷ এই এম এস এম ই বা স্ববলম্বন প্রকল্পে ঋণ প্রদানে কোন ধরণের গ্যারান্টি না নেওয়ার জন্য ব্যংস্কগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্সের মাধ্যমে ২০১৭-১৮ সালে ২.৪৯ কোটি, ২০১৮-১৯ সালে ২.৭২ কোটি এবং ২০১৯-২০ সালে ৩০৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে৷ ট্রেড লাইসেন্স সরলীকরণের কারণেই রাজস্ব আদায় বেড়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

এদিকে ত্রিপুরায় জি এস টি নিবন্ধীকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে ২৮,৩৫৫টি৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০ লক্ষ টাকা টার্নওভার এমন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে ৯, ৯৫৬টি৷ ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা টার্নওভার এমন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে ১,৪৩২টি৷ ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা টার্নওভারের ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে ৯২০টি এবং ১ কোটি টাকার অধিক টার্নওভার এমন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে ২,০৫৭টি৷ তাঁর কথায়, মুদ্রা প্রকল্পে রাজ্যে ১৮৪৪.৯৭ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে৷ নতুন ট্রেড লাইসেন্স নিয়ে যারা ব্যবসায় নামবেন তাদের বীমার আওতায় আনার জন্য সরকার প্রয়ােজনীয় উদ্যোগ নেবে৷ এক্ষেত্রে বীমার প্রথম প্রিমিয়ামের টাকা সরকার বহন করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top