News Flash

Image

মেলাঘর থানায় করোনার থাবা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুলাই৷৷ মেলাঘর থানায় করোনার থাবা৷ আজ থেকে কয়েকদিন পূর্বে মেলাঘর থানার এএসআই বীরেন্দ্র দাস ডিউটি চলাকালীন অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ শরীরে প্রচন্ড জ্বর ছিল৷ শরীরে জ্বর থাকায় মেলাঘর থানার ওসি পলোরাম দাস এএসআই বীরেন্দ্র দাসকে ছুটি দিয়ে দেন৷ বাড়িতে গিয়ে তিনি চিকিৎসকা করেন৷ চিকিৎসক তার লালা রস সংগ্রহ করেন৷

বুধবার রাত্রিবেলায় পরীক্ষার নমুনা পজিটিভ অর্থাৎ করোনা পজিটিভ এসেছে৷ একই দিনে বিশ্রামগঞ্জের এএসআই কেশব দত্তেরও পজিটিভ এসেছিলো৷ দশরথ দেব কভিড ১৯ সেন্টারে আছেন৷ থানা সূত্রে খবর মেলাঘর থানার আরও চার জন পুলিশ কর্মী নাকি অসুস্থ৷ এর মধ্যে একজন সাব ইন্সপেক্টরও রয়েছেন৷ তাদের লালারস বৃহস্পতিবার সকালে নেওয়া হয়েছে মেলাঘর হাসপাতালে৷ যার ফলে মেলাঘর থানায় এবং গোটা মেলাঘর বাজারে আতঙ্ক ছড়িয়েছে৷

দাবি উঠছে মেলাঘর থানাকে কন্টোইমেন্ট জোন ঘোষণা করার৷ মেলাঘর থানায় ৩১জন পুলিশ কর্মী রয়েছে৷ এর মধ্যে একজন পজিটিভ, চারজনের সেম্পল টেস্ট করানো হয়েছে৷ আর বাকি ২৬ জনের সেম্পল টেস্ট করানো হবে আগামী ১২ তারিখ, হাসপাতাল সুত্রে খবর৷ থানায় করোনার থাবায় গোটা পুলিশ দপ্তরে আতংক বিরাজ করছে৷ তাছাড়া মেলাঘর থানায় পজিটিভ ধরা পড়ায় তিন চারদিন কোন মামলা, অভিযোগ কিছুই হচ্ছে না বলে থানা সুত্রে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top