করোনা আক্রান্ত কোয়েল মল্লিক

কলকাতা, ১০ জুলাই ( হি স): এবার করোনা থাবা টলি পাড়াতেও ।  করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক।  শুক্রবার টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন অভিনেত্রী।  

সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল।বাংলা কমার্শিয়াল হোক কিংবা আর্ট ফিল্ম সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন টলি পাড়ার অতিপরিচিত মুখ কোয়েল মল্লিক । কিন্তু করোনা এবার কাবু করল অভিনেত্রীকেও । করোনা কামড় বসালো মল্লিক পরিবারে । করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ।  শুধু অভিনেত্রীই নয় করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল এর স্বামী নিশপাল সিং রানে এবং অভিনেত্রী বাবা রঞ্জিত মল্লিক এবং মা। টুইট করে অভিনেত্রী লিখেছেন,বাবা মা রানে এবং আমি কোভিড -১৯ পজিটিভ ।  সকলেই সেল্ফ কোয়ারেন্টাইনড’ ।