News Flash

  • Home
  • Uncategorized
  • কাল খুমুলুঙ বন্ধ ডাকল আইপিএফটি
Image

কাল খুমুলুঙ বন্ধ ডাকল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ করোনার প্রকোপের মাঝেই পাহাড় রাজনীতির পারদ আবারও তপ্ত হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে৷ কারণ, শাসক জোট শরিক আইপিএফটি আগামী ৯ জুলাই খুমুলুঙয়ে ২৪ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে৷ দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই বন্ধ পালন করা হবে বলে জানিয়েছেন আইপিএফটি’র সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ প্রসঙ্গত, খুমুলুঙয়ে বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় পুলিশ মঙ্গল দেববর্মা নামে আইপিএফটির এক কর্মীকে রবিবার গ্রেফতার করেছে৷ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি আইপিএফটি’র৷


করোনার প্রকোপের কারণে এডিসি ভোট পিছিয়ে গেছে৷ কিন্তু, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এডিসির ক্ষমতা রাজ্যপালের কাছে হস্তান্তর করা হয়েছে৷ রাজ্যপাল এডিসি পরিচালনায় প্রশাসক নিযুক্ত করেছেন৷ রাজ্যপালের এই সিদ্ধান্তকে ঘিরে সম্প্রতি ত্রিপুরা পিপলস্ ফ্রন্ট পাহাড়ের হওয়া গরম করতে চেয়েছিল৷ এডিসি এলাকায় সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছিল৷ প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে এডিসির ক্ষমতা দেওয়ার দাবিতে ত্রিপুরা পিপলস্ ফ্রন্ট ওই কর্মসূচি নিয়েছিল৷ করোনার প্রকোপের মাঝেই লকডাউনের সমস্ত নিয়ম নীতি উলঙ্ঘন করে টিপিএফ অবরোধ কর্মসূুচি পালন করেছিল৷ তবে, রাজ্য সরকার সেদিন টিপিএফ’র ফাঁদে পা দেয়নি৷ কিন্তু, খুমুলুঙয়ে বন্ধকে ঘিরে পরিস্থিতি কোন পর্যায় গিয়ে দাঁড়াবে তা এখনই আন্দাজ করা যাচ্ছে না৷


খুমুলুঙয়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পরপর দুই দিন এডিসি সদরে উত্তেজনা ছড়িয়েছিল৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কঠোর মনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল৷ তার মাঝেও উৎশৃঙ্খল আইপিএফটি কর্মীদের ছোড়া ইট পাটকেলে বিজেপি কর্মীকে আহত হয়েছিল৷ স্বাভাবিক ভাবেই ৯ জুলাই বন্ধকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা ভুল হবে না৷ কারণ, অতিতে বন্ধকে ঘিরে আইপিএফটি’র উৎশৃঙ্খলতার বহু উদাহরণ রয়েছে৷
আজ আইপিএফটি’র সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, দলীর কর্মী প্রদীপ দেববর্মাকে গ্রেফতারেরর ঘটনায় সভাপতি এনসি দেববর্মার বাসভবনে কেন্দ্রীয় ও সহযোগি সংগঠনের নেতৃত্বদের বৈঠক হয়েছে৷ ওই বৈঠকে আগামী ৯ জুলাই খুমুলুঙয়ে ২৪ ঘন্টার বন্ধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, বিনা দোষে জামিন অযোগ্য ধারায় দলীয় কর্মী প্রদীপ দেববর্মাকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাকে নিঃশর্তে মুক্তির দাবিতেই বন্ধ পালন করা হবে৷ তার বক্তব্য, কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত গতিবিধি ওইদিন বন্ধের আওতার বাইরে থাকবে৷ তাছাড়া, ফলের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান, দুধের গাড়ি ইত্যাদি বন্ধের আওতার বাইরে রাখা হবে৷ কিন্তু, যানবাহন, অফিস ইত্যাদি বন্ধ থাকবে৷
স্বাভাবিকভাবেই ওই বন্ধকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কঠোর নজর রাখবে রাজ্য প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top