News Flash

  • Home
  • Uncategorized
  • ঘনিয়ামারায় বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশুকন্যা
Image

ঘনিয়ামারায় বাইকের ধাক্কায় গুরুতর আহত শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক শিশু কন্যা৷ আহত শিশু কন্যার নাম টিনা আক্তার৷ বয়স ৭ বছর৷ শিশুকন্যাটি দোকান থেকে টিফিন ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল৷ তখনই দ্রুতগামী একটি বাইক এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে শিশু কন্যাটি গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজন আহত শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ আহত শিশুকন্যাটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে বিশালগড় হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাইক চালকের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top