News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ৯৩ জন করোনা আক্রান্ত, সুস্থ হলেন ৫৩, সক্রিয় ২৩১ জন
Image

আরও ৯৩ জন করোনা আক্রান্ত, সুস্থ হলেন ৫৩, সক্রিয় ২৩১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ হঠাৎ করেই করোনার গ্রাফ উর্দ্ধমুখী হয়েছে৷ একলাফে প্রায় শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ আজ রাজ্যে ৯৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দীর্ঘদিন বাদে হঠাৎ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে৷ কারণ, গত কয়েকদিনে ভ্রমণ ইতিহাস ছাড়াও মানুষের দেহেই করোনার সংক্রমণ মিলছে৷ ফলে, রাজ্যে করোনা সংক্রমণের স্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে কি না, তা চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের তথ্য ঘোষণা দিলেও তাদের ভ্রমণ ইতিহাস কিংবা কিভাবে তারা সংক্রমিত হয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য জানাননি৷



এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১৩২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৯৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে ধলাইয়ে ২৪, পশ্চিম জেলায় ১৭, গোমতী জেলায় ১৫, উত্তর জেলায় ১৩, সিপাহীজলা জেলায় ১১, খোয়াই জেলায় ৯, ঊণকোটি এবং দক্ষিণ জেলায় ২ জন করে রয়েছেন৷



ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও ৫৩ জন রোগী আজ সুস্থ হয়েছেন৷ তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷



এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজ ত্রিপুরার বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ৫৩ জন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ রাজ্যে এখন পর্যন্ত ১,৫৩৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তাঁদের মধ্যে ১,১৯৯ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে করোনা সক্রিয় রোগী রয়েছেন ৩২৪ জন৷ মুখ্যমন্ত্রী আরও জানান, ৯ জন করোনা আক্রান্ত বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ ১ জন মারা গেছেন এবং একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷



এদিকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, প্রতি এক লক্ষ নমুনা পরীক্ষায় ত্রিপুরায় ১৭,১৪৬টি নমুনা পরীক্ষা হচ্ছে৷ তিনি বলেন, বর্তমানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৩০১ জন এবং গৃহ একান্তবাসে রয়েছেন ৫৬৭ জন৷ তিনি জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭০,০০৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ৬৮,৫৪২টি নমুনা পরীক্ষা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top