News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ আমবাসায়
Image

পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার আমবাসা পুর পরিষদের ১২ নং ওয়ার্ডের তৃষ্ণার্থ জনগণ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ পুর পরিষদের ১২ নং ওয়ার্ডে গোবিন্দ টিলা এলাকায় এই অবরোধ করা হয়৷



অবরোধকারীরা ক্ষোভে সঙ্গে জানান, বিগত পক্ষকাল ধরে ঐ এলাকায় পানীয় জল নেই৷ পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে৷ এলাকা মার্কট্রু টিউব ওয়েল ছিল৷ সেটিও অকেজো৷ ফলে পানীয় জলের কোনো সংস্কার নেই৷ তাতে অসহায় হয়ে পড়েছেন পুর পরিষদের ১২ নং ওয়ার্ডের গোবিন্দ টিলা এলাকার বাসিন্দারা৷ ঐ এলাকায়  ৪৫টি পরিবারের বসবাস৷ পানীয় জলের অভাবে তাদের দুর্ভোগ চরমে উঠেছে৷ বিষয়টি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে আনা হলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ পানীয় জলের বিকল উৎস সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন সেই কারণেই টানা পনের দিন ধরে বিস্তীর্ণ এলাকা জলশূন্য৷ সেই কারণে বাধ্য হয়েই এলাকার জনগণ আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ অবরোধ কারীদের সঙ্গে  আলোচনায় মিলিত হন তারা৷ দ্রুত ঐ এলাকায় পানীয় জলের ব্যবস্থা  করা হবে বলে প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ প্রতিশ্রুতির ভিত্তিতেই অবশেষে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়৷ প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top