নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ এখনই বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করে ঝুঁকি নেওয়া উচিত হবে না৷ আজ বুধবার শিক্ষা দফতরের বিশেষ কমিটির বৈঠকে ৯৯ শতাংশ সদস্যই এই মতামত দিয়েছেন৷
এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা-র প্রকোপে ত্রিপুরায় সমস্ত বিদ্যালয় বন্ধ রয়েছে৷ বিদ্যালয়গুলি পুনরায় চালু করার বিষয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকেই ৯৯ শতাংশ সদস্য এখনই বিদ্যালয় খুলে ঝুঁকি নেওয়া উচিত হবে না বলে মতামত দিয়েছেন৷ তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির উদ্ধৃতি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেও স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত বিদ্যালয় খোলা উচিত হবে না৷
এদিন তিনি জানান, আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন৷ তিনিও বিদ্যালয় আপাতত বন্ধ রাখার পক্ষেই মত দিয়েছেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এদিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে, বিদ্যালয় খোলা হলে বড়দের জন্য হোক৷ কচিকাঁচাদের আপাতত বিদ্যালয়ে না আসাই সুরক্ষিত৷
শিক্ষামন্ত্রীর কথায়, এখনই বিদ্যালয় খুলছি না৷ তবে সব কিছু নির্ভর করছে পরিস্থিতির উপর৷

বিদ্যালয় খোলা হোক, অধিকাংশই চাইছেন না : শিক্ষামন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















