News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু
Image

ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷  কোভিড-১৯ এর সমস্ত সরকারি নিয়মবিধি ও সতর্কতা মেনে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা আজ থেকে শুরু হয়েছে৷ প্রধান পুরোহিত চন্তাইয়ের পরিচালনায় সকালে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেবদেবীর স্নানযাত্রা৷ স্নানযাত্রা শেষে মন্দির চত্বর প্রদক্ষিণ করে চতুর্দশ দেবদেবীকে পূজার্চনার জন্য বাইরের মন্দিরে স্থাপন করা হয়৷



অন্যদিকে খার্চির সাতদিন কোভিড-১৯ এর সরকারি আচরণবিধি বিষয়ে পুরাতন আগরতলা ব্লকের বিডিও সুুদীপ্ত বিশ্বাস জানান, ৭ দিনের এই খার্চি পূজায় আসা প্রত্যেক পূণ্যার্থীকে মাস্ক পরা বাধ্যতামূলক, প্রবেশদ্বারে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, সবাইকে চিহ্ণিতকৃত স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে, প্রসাদ নিবেদন করা যাবে না, মন্দির থেকেও কোন প্রকার প্রসাদ বিলি করা হবে না, চরণামৃত দেওয়া হবে না, পুরোহিত এবং অন্যান্য মন্দিরের কর্মীদের স্পর্শ করা যাবে না, প্রত্যেক পূণ্যার্থীকে প্রবেশদ্বার এবং বাহিরের দ্বার ব্যবহার করতে দেয়া হবে, মন্দির এলাকায় যত্রতত্র থুতু ফেলা যাবে না, ১০ বছরের নীচে এবং ৬৫ বছরের উর্ধে বয়সীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে না৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে  এই নিয়মবিধি ঘোষণা করা হয়েছে বলে বিডিও জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top