News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর, রাজনৈতিক হিংসার অভিযোগ
Image

মুঙ্গিয়াকামীতে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর, রাজনৈতিক হিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ রাতের অন্ধকারে দুষৃকতকারীরা এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করেছে৷ তাতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ব্যক্তিটির অভিযোগ, বিজেপি দলের সাথে যুক্ত থাকায় আইপিএফটি-র দুই দুষৃকতী তাঁকে মারধর করেছে৷



অভিযোগে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়াছড়া এডিসি ভিলেজে আইপিএফটি সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী দয়াময়ী দেববর্মা৷ স্থানীয় লোকজন তাঁর চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷



এই ঘটনায় থানায় আইপিএফটি কর্মী হিসেবে এলাকায় পরিচিত সুবল দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এখন পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ দয়াময়ী দেববর্মা জানিয়েছেন, শুক্রবার রাতে বাজার থেকে বাড়িতে ফেরার সময় তাঁর ওপর সঙ্ঘবদ্ধভাবে হামলা চালানো হয়৷ তাতে তিনি মাথায় এবং হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন৷ হামলাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন৷ তাঁর নাম সুবল দেববর্মা৷ সে আইপিএফটি কর্মী হিসেবে পরিচিত৷ অন্য একজনকে তিনি অন্ধকারে চিনতে পারেননি বলে জানিয়েছেন৷



তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে৷ অভিযুক্তদের চিহ্ণিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য এডিসি নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন এলাকায় এ-ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top