News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুন স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত স্ত্রী
Image

বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুন স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া/ আমবাসা/ আগরতলা, ২৬ জুন৷৷ বাড়িতে ঢুকে দুষৃকতীদের এলোপাথাড়ি হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের মুসলিমপাড়ায় ওই নৃশংস হত্যার ঘটনায় জনমনে শিহরণ জাগিয়ে তুলেছে৷


বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বাড়িতে ঢুকে দুষৃকতীরা ওয়ারিস আলি(৩৫) নামের ব্যক্তিকে এলোপাথাড়ি অস্ত্রের আঘাত করে৷ স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী সালেমা বিবি গুরুতর আহত হয়েছেন৷ ঘটনা সংগঠিত করে দুষৃকতকারীরা পালিয়ে যায়৷ প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্বামী-স্ত্রীকে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু পথে ওয়ারিশ আলির মৃত্যু হয়৷ জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ওয়ারিস আলিকে মৃত বলে ঘোষণা করে সালেমা বিবিকে হাসপাতালে ভরতি করেন৷ জনৈক চিকিৎসক জানিয়েছেন, সালেমা বিবি-র অবস্থা আশঙ্কাজনক৷


ঘটনার পর পরই ধলাই জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দুষৃকতীদের গ্রেফতারে তল্লাশির নির্দেশ দেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ারিশ আলি আইপিএফটি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে দলের নেতা কর্মীরা প্রয়াতের বাড়িতে ছুটে যান এবং এই খুনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান৷


এদিকে, আজ সকালে পশ্চিম জেলায় ঘোড়ামাড়া এলাকায় জাতীয় সড়কের উপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ প্রাতঃভ্রমণে বের হওয়ার পর তাপস সিনহার মৃত্যু হয়েছে বলে তার স্ত্রী শিউলি দাস সিনহা জানিয়েছেন৷ তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন৷ তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ যদিও পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে৷ গাড়ির ধাক্কায় মৃত্যু না খুন এই মুহূর্তে বলা সম্ভব না বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী৷ পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷


এই ঘটনা সম্পর্কে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, পশ্চিম জেলা পরিষদের সদস্যা শিউলি দাস সিনহার স্বামী তাপস সিনহা বিজেপি-র সক্রিয় কর্মী ছিলেন৷ সকালে তিনি হাঁটতে বেরিয়ে অনেকটা সময় পেরিয়েও বাড়িতে যাচ্ছেন না দেখে তাঁর খোঁজ শুরু হয়৷ এমন সময় ঘোড়ামাড়া এলাকায় জাতীয় সড়কের পাশে তাপস সিনহার মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আসে৷ পুলিশ তদন্তের কাজ শুরু করেছে৷
এদিকে, খবর পেয়ে রানিরবাজার থানা-র পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এ-বিষয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় ওই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে, তদন্ত শুরু হয়েছে৷
অন্যদিকে, সোমবার নিজ বাড়িতে থেকে নিখোঁজ হয় মিটন দেবনাথ, বয়স ২৭- এর এক যুবক৷ ঘটনা আমবাসা থানাধীন বলরাম এলাকায়৷ সংবাদে প্রকাশ মিটন দেবনাথ কমলপুরে বিয়ে করে আনুমানিক দেড় বছর আগে৷ সূত্রের খবর বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়৷ স্ত্রী প্রায় সময় বাপের বাড়ি চলে যায়৷ সোমবার দিন এলাকার লোকজন শালিসি সভায় বসে৷ সভা চলাকালীন বাড়ি থেকে বেড়িয়ে যায় মিটন৷ তারপর তার কোন খোঁজ মিলেনি৷ শুক্রবার সকালে গভীর জঙ্গলে গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোক৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ এলাকার লোক বিস্তারিত জানায় ২২ জুন মিটনের স্ত্রী সাত মাসের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়৷ মূলত পারিবারিক অশান্তির ফলে আত্মহত্যার পথ বেছে নেয় মিটন এমনটাই দাবী এলাকাবাসির৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top