News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে করোনার ভয়ংকর সংক্রমণ, ফের ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন, আজ থেকে প্রতি রাতে কার্ফিউ, বিজ্ঞপ্তি জারি
Image

গুয়াহাটিতে করোনার ভয়ংকর সংক্রমণ, ফের ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন, আজ থেকে প্রতি রাতে কার্ফিউ, বিজ্ঞপ্তি জারি

গুয়াহাটি, ২৬ জুন (হি.স.) : করোনা-র প্রকোপ গুয়াহাটিতে ভয়ংকরভাবে বাড়ছে। গণ-সংক্রমণের রূপ ধারণ করায় কামরূপ মহানগর (গুয়াহাটি) জেলায় আগামী রবিবার মধ্যরাত থেকে ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে অসম সরকার।

শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অসমের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা বিজ্ঞপ্তি জারি করে দেন। মুহূর্তের মধ্যেই এই বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুয়াহাটিতে প্রচুর সংখ্যক করোনা আক্রান্তের সন্ধান মিলছে। তা খুবই উদ্বেগের বিষয়। লকডাউনে সামান্য শিথিলতা আনতেই মানুষ বেপরোয়া হয়ে উঠেছেন। তাই তাঁদের লাগাম ধরতে এবং করোনার থাবা থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে এর বিকল্প নেই।

তাঁর কথায়, আগামী রবিবার মধ্যরাত থেকে গুয়াহাটিতে সম্পূর্ণ লকডাউন দেশব্যাপী লকডাউন-১-এর চেয়ে আরও কঠোর হবে। কারণ ফার্মাসি এবং হাসপাতাল ছাড়া কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান, মুদি দোকান, সবজি বিক্রেতা বা অন্য কোনও ধরনের পরিষেবা খোলার অনুমতি দেওয়া হবে না। তাঁর সাফ কথা, মুদি দোকান এবং সবজির দোকান খোলার বিষয়ে সাতদিন পর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন তিনি স্পষ্ট করে দেন, আজ শুক্রবার সন্ধ্যা ৭-টা থেকে শনিবার সকাল ৭-টা পর্যন্ত রাজ্যজুড়ে রাত্রিকালীন কার্ফিউ জারি করা হচ্ছে। বলেন, রবিবার মধ্যরাত থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি এবং ১০ বছরের কম কোনও শিশু এবং গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে, জরুরি পরিষেবার সাথে যুক্ত সকলকে লকডাউনের বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।

মন্ত্রী জানান, লকডাউন কঠোরভাবে কার্যকর করতে সকল জেলাশাসক, পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের পুরো ছাড় দেওয়া হবে। প্রয়োজন অনুসারে ব্যবস্থা নিতে পারবেন তাঁরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top