News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিপীঠ কামাখ্যাধামে অম্বুবাচির সমাপন, পারম্পরিক রীতিনীতি মেনে খুলল মন্দিরের কপাট
Image

শক্তিপীঠ কামাখ্যাধামে অম্বুবাচির সমাপন, পারম্পরিক রীতিনীতি মেনে খুলল মন্দিরের কপাট

গুয়াহাটি, ২৬ জুন (হি.স.) : নীরবে শেষ হলো নীলাচলপাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামের অম্বুবাচি পার্বণ। শুক্রবার পারম্পরিক ধর্মীয় রীতিনীতি মেনে খুলেছে মন্দিরের কপাট। কামাখ্যার ইতিহাসে এই প্রথম ভক্তকুলের অনুপস্থিতিতে নীলাচলে অনুষ্ঠিত হয়েছে অম্বুবাচি।

বৃহস্পতিবার রাত ৮টা ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে নিবৃত্তি হয়ে যাওয়ার পর আজ সকালে ধর্মীয় আচার-রীতি-নীতির পালনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয় মায়ের মন্দিরের কপাট। খুব কম সংখ্যক সেবাইতের উপস্থিতিতে এবার অম্বুবাচি পালন করা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে মায়ের মন্দিরের কপাট দর্শনার্থীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আজও দর্শনার্থীদের জন্য বন্ধ। মায়ের নিত্যপুজোও খুব কমসংখ্যক পূজারির উপস্থিতিতে সম্পন্ন করা হচ্ছে।  অম্বুবাচির ধর্মীয় রীতিনীতি পালনের পর শুক্রবার থেকে মার নিত্যপূজা যেভাবে চলছিল সেভাবে চলবে।

প্রসঙ্গত আগামী ৩০ জুন পর্যন্ত ভক্তদের জন্য দেবী কামাখ্যা মন্দির বন্ধ থাকবে বলে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ৩০ তারিখের পর মন্দির  খোলা হবে না বন্ধ থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন মন্দির পরিচালন সমিতির কর্মকর্তারা। কেননা, আগামী ২৮ জুন মধ্যরাত থেকে গুয়াহাটিতে ফের জারি করা হয়েছে লকডাউন। তাই লকডাউনের আবহ না কাটা পর্যন্ত এখনও মন্দির খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না সমিতি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top