News Flash

  • Home
  • Uncategorized
  • লাদাখে জওয়ানদের উৎসাহ দিলেন সেনাপ্রধান
Image

লাদাখে জওয়ানদের উৎসাহ দিলেন সেনাপ্রধান

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.):  পূর্ব লাদাখে চিন লাগোয়া মূল নিয়ন্ত্রণরেখায় সেনাবাহিনীর প্রস্তুতি বুধবার পর্যবেক্ষণ করলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে। এতদিন পর্যন্ত চিনের সঙ্গে কমান্ডার স্তরে আলোচনায় যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখেন তিনি। সীমান্তে মোতায়েন থাকা সেনা জওয়ানদের উৎসাহ দিয়েছেন তিনি। যে কোনও পরিস্থিতিতে ভারতীয় সেনা যে পিছু হটবে না তাও স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান।

দুই দিনের সফরে লাদাখে এসেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে। এদিন পূর্ব লাদাখের ফরওয়ার্ড এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেখানে মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং বাস্তব পরিস্থিতির জানার চেষ্টা করেন।পাশাপাশি জওয়ানদের মনবল বৃদ্ধি করেন তিনি।সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নর্দান কমান্ডের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কেকে যোশী। চিনা আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য ওখানে থাকার সেনা জওয়ানদের হাতে প্রশংসাপত্র তুলে দেন সেনাপ্রধান। লাদাখের সাংসদ জামিয়াং সেরিং নামগয়ালের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।

চিনা আগ্রাসনে গুরুতর জখম ভারতীয় জওয়ানদের দেখতে এদিন লেহ একটি হাসপাতালে যান সেনাপ্রধান।আহত জওয়ানদের সঙ্গে কথা বলে ১৫ জুন, সোমবার রাতে কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন।চিনের সঙ্গে একাধিক বৈঠকে বসা সেনার ১৪ কোরের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল হরিন্দ্রে সিংয়ের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। চিন কি চাইছে সে বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। চিনের সঙ্গে হওয়া ২২ জুন বৈঠক প্রায় ১১ ঘন্টা চলে। দুইদেশের সেনাই বৈঠকের পরে মূল নিয়ন্ত্রণরেখা থেকে সরে যেতে সহমত হন। পাশাপাশি গালওয়ানের মত উত্তেজক পরিস্থিতি যাতে আগামীদিনের আর তৈরি না হয়। সে বিষয়ে চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top