News Flash

  • Home
  • Uncategorized
  • ছাতারপুরে করোনা কেয়ার সেন্টারের দায়িত্ব দেওয়া হল আইটিবিপি -কে
Image

ছাতারপুরে করোনা কেয়ার সেন্টারের দায়িত্ব দেওয়া হল আইটিবিপি -কে

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.):  দিল্লির ছাতারপুরে একটি করোনা কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করল ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি। এই করোনা কেন্দ্রে ১০ হাজার রোগীকে একসঙ্গে রেখে চিকিৎসা করা হবে। দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহযোগিতায় আইটিবিপি – একটি করোনা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।


আইটিবিপি চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই কেন্দ্রের দায়িত্বে থাকবে। পাশাপাশি দিল্লি সরকারেরও একটি চাহিদা ছিল আইটিবিপিকে এই দায়িত্ব দেওয়ার জন্য। ২৬ জুন থেকে ২০০০ শয্যা নিয়ে কাজ শুরু করবে এই করোনা কেন্দ্র।পরবর্তী পর্যায় এর ক্ষমতা বাড়ানো হবে ১০ হাজার পর্যন্ত।এই কেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ দিল্লি জেলা প্রশাসনকে। বুধবার আইটিবিপি আধিকারিকরা গোটা কেন্দ্র ঘুরে দেখেন। ছাতারপুরের রাধা সৌমী সৎসঙ্গ বিয়াসে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top