News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় রথের বদলে অটো ও টমটম-এ যাত্রা জগন্নাথের
Image

ত্রিপুরায় রথের বদলে অটো ও টমটম-এ যাত্রা জগন্নাথের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷  করোনা-র প্রকোপে রথে চড়ে মাসির বাড়ি যাওয়া হল না জগন্নাথের৷ তাই অটো এবং টমটমে চড়েই বলরাম এবং সুভদ্রাকে সাথে নিয়ে রওয়ানা দিয়েছেন তিনি৷ করোনা-র ভয় উৎসবের আনন্দ এবং ভগবানের প্রতি ভক্তি বাধা হতে পারে না, ত্রিপুরায় তারই ছবি ফুটে উঠেছে আজ৷ 

আজ তেলিয়ামুড়া শ্রীশ্রী চৈতন্য আশ্রমের উদ্যোগে রথযাত্রা-র আয়োজন করা হয়েছে৷ কিন্তু করোনা মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা মেনে জনসমাগম ছাড়া রথযাত্রা উদযাপিত হয়েছে৷ এদিন আশ্রমে রথ সাজানো হয়েছিল ঠিকই৷ কিন্তু, আশ্রমের পুরোহিতগণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা-কে নিয়ে টমটম-এ চড়ে রওয়ানা দেন৷ এ-বিষয়ে আশ্রমের কর্মকর্তা রামানন্দ গোস্বামী বলেন, সরকারি আদেশ মেনে আজ ধর্মপ্রাণ দর্শনার্থীদের ভিড় ছিল খুবই কম৷ তবে রথ বের করা সম্ভব হয়নি৷ তাই ধর্মীয় রীতি মেনে বিকেল সাড়ে চারটা নাগাদ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে টমটমে চড়ে গুণ্ডিচা মন্দিরে যাওয়া হয়েছে৷

একই ছবি ফুটে উঠেছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারেও৷ সেখানে অটোয় চড়ে ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ৷ শান্তিরবাজারে রামঠাকুর আশ্রমে প্রতিবছর রথযাত্রা উদযাপিত হয়৷ কিন্তু করোনা-র প্রকোপে সরকারি নিষেধাজ্ঞা মেনে জনসমাগম সম্ভব নয়৷ তাই এবার রথযাত্রায় অভিনব কৌশল অবলম্বন করেছেন আশ্রম কর্তৃপক্ষ৷

অন্যান্য বছর শান্তিরবাজার রামঠাকুর আশ্রম থেকে শুরু করে থানা সংলগ্ণ এলাকায় চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণ পর্যন্ত রথ টেনে নিয়ে যেতেন স্থানীয়রা৷ কিন্তু এ-বছর রামঠাকুর আশ্রম থেকে অটোয় চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে গেছেন আশ্রম কর্তৃপক্ষ৷ এমন রথযাত্রাকে ঘিরে শান্তিরবাজারে ব্যাপক উৎসাহ ছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top