News Flash

  • Home
  • Uncategorized
  • আমরা ১০৩২৩ : আগরতলায় প্রতিবাদ মিছিল
Image

আমরা ১০৩২৩ : আগরতলায় প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতীকী প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের নেত্রী ডালিয়া দাস জানান, চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা অসহায় জীবনযাপন করছেন, তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে৷ অবিলম্বে চাকরিচ্যুতদের বিকল্প চাকরির ব্যবস্থা করতে হবে৷

চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের এখনো পর্যন্ত  জন এর জীবনহানি ঘটেছে৷ তাদের প্রত্যেকের পরিবারে ডাই ইন হারনেস প্রকল্পে চাকরি প্রদান করতে হবে৷ সবর্োপরি করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন তাদের জীবন জীবিকার স্বার্থে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে৷ মূলত এই তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার সিটি সেন্টারের সামনে আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়৷ সরকার অবিলম্বে এসব দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে উড়িয়ে দেওয়া হয়েছে৷

সংগঠনের নেত্রী ডালিয়া দাস আরো জানান, রাজ্য সরকার চাকরিচ্যুতদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় আশ্বাস দিয়েছিল, এখন পর্যন্ত সেই আশ্বাস আশ্বাস বাণীতেই রয়ে গেছে৷ অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিচ্যুতদের স্থায়ী সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যাটি মানবতার দৃষ্টিকোণ দিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে নিযুক্ত করার দাবিও জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top