News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন ২৫ জন
Image

আরও ২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন ২৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ রাজ্যে নতুন করে ২৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, সাথে স্বস্তির খবরও রয়েছে৷ আজ ২৫ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন৷ এবিষয়ে আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে জানান, ৯৭৫টি নমুনা পরীক্ষায় ২৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে একজন ট্রাক চালক এবং বাকিদের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷

তাদের মধ্যে সিপাহীজলা জেলায় ৯জন, দক্ষিণ জেলায় ৫ জন, ধলাই জেলায় ৪ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী, উত্তর ও পশ্চিম জেলায় ১ জন করে রয়েছেন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট বার্তায় আরো জানিয়েছেন, ২৫ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের জেলা কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top