News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালিত ‘বলিদান দিবস’ শ্রদ্ধার সঙ্গে শ্যামাপ্রসাদ স্মরণ
Image

রাজ্যে পালিত ‘বলিদান দিবস’ শ্রদ্ধার সঙ্গে শ্যামাপ্রসাদ স্মরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি, কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপের মাধ্যমে তাঁর অখণ্ড ভারতের স্বপ্ণকে স্বার্থক করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭ তম বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আবেগের সুরে এ-কথা বলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক৷ আজ ত্রিপুরায় বিজেপি-ও শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করেছে৷

এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, আজকের দিনেই রহস্যজনক ভাবে কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল৷ অখণ্ড ভারতের স্লোগানই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করেন সাংসদ৷ তাই তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উন্মোচন হোক, চেয়েছেন৷ তাঁর কথায়, ভারতের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি৷ কারণ অখণ্ড ভারতের লক্ষ্যে ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বাতিলের বিল পাশ করা হয়েছে৷ তাঁর স্বপ্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূরণ করেছেন৷

সাংসদ প্রতিমা ভৌমিকের দাবি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আজ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান সফল হওয়ার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে৷ তিনি বলেন, আমরা আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই এগিয়ে চলেছি৷ তাই বিজেপি গোটা দেশে সবচেয়ে বড় এবং শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে৷ এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধায় স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন৷

এদিকে, আজ বিজেপির প্রদেশ মুখ্য কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়েছে৷ দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকেবলিদান দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়েছে৷ অখণ্ড ভারত গঠনে তাঁর বলিদান বৃথা যায়নি, আজ আমরা তা অনুভব করতে পারছি৷ বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায় বলেন, ভারত আজ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের দিকে এগিয়ে চলেছে৷ তা স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে সম্ভব হচ্ছে৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন৷ মন্ত্রিসভার অন্য সদস্য এবং বিজেপি বিধায়কগণও তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top