News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ১৬টি ভেন্টিলেটর পৌঁছবে রাজ্যে : আইনমন্ত্রী
Image

আজ ১৬টি ভেন্টিলেটর পৌঁছবে রাজ্যে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ আগামীকাল করোনা-র চিকিৎসায় ১৬টি ভেন্টিলেটর ত্রিপুরায় পৌঁছাবে৷ কেন্দ্রীয় সরকার ওই ভেন্টিলেটর পাঠিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষা তথা আইনমন্ত্রী রতনলাল নাথ৷

তাঁর কথায়, কোভিড-১৯ মোকাবিলায় ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ৩৭টি ভেন্টিলেটার চেয়েছিল৷ কেন্দ্রীয় সরকার ১৬টি ভেন্টিলেটর পাঠিয়েছে৷ আগামীকাল ওই ভেন্টিলেটরগুলি ত্রিপুরায় পৌঁছবে, জানান তিনি৷ আজ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৪২৮ জন৷ তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৮০৮ জন এবং গৃহে একান্তবাসে ৫৩৫৪ জন রয়েছেন৷

তিনি বলেন, আজ পর্যন্ত মোট  ৫৮,৩২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ৫৬,৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ১২৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই পজিটিভদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮০৭ জন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ৬৫.০২ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে ১৪,২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

তিনি বলেন, আজকের দিনে ১৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ আজ ২৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন৷ এ-বিষয়ে তিনি জানান, উদয়পুর পিআরটিআই থেকে ৪ জন, হাঁপানিয়া কোভিড সেন্টার থেকে ৬ জন এবং বিএসএফ হাসপাতাল থেকে ৮ জন  করোনা আক্রান্ত সুস্থ হয়ে ছুটি পেয়েছেন৷

শিক্ষামন্ত্রী জানান, আজ চোরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ৪৩৮ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এর মধ্যে ১৩০ জন ট্রাক ড্রাইভার, ২৯ জন রোগী এবং ২৬৯ জন সাধারণ নাগরিক৷ দামছড়া দিয়ে প্রবেশ করেছেন ১২ জন৷ তাছাড়া আজ চোরাইবাড়ি গেট দিয়ে ৩৭৩টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ তিনি বলেন, গতকাল যে ১৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় এর মধ্যে পশ্চিম জেলার ৪ জন, সিপাহিজলা ৩ জন, খোয়াই জেলার ৫ জন, ধলাই জেলার ১ জন, ঊনকোটি জেলার ১ জন এবং উত্তর জেলার ২ জন রয়েছেন৷ তাঁর কথায়, বর্তমানে যে ৪২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আজ ৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ করোনা রোগীদের সুস্থ হওয়ার হারও দিন দিন বাড়ছে৷ তিনি জানান, আজ চেন্নাই থেকে ৪০০ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশে একটি ট্রেন রওয়ানা হয়েছে৷ আগামী ২৫ জুন এই ট্রেনটি রাজ্যে পৌঁছার সম্ভাবনা৷ ট্রেন ফেরত সকল যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে, জানিয়েছেন মন্ত্রী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026
Scroll to Top