নয়াদিল্লি ও কলকাতা, ২২ জুন (হি.স.): দাম কমার কোনও সম্ভাবনা তো দেখাই যাচ্ছে না, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। এই নিয়ে পরপর ১৬ দিন, সোমবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, সমস্ত মেট্রো শহরে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। ০.৩৩ পয়সা দাম বৃদ্ধির পর এদিন দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৯.৫৬ টাকা, কলকাতায় ০.৩২ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৮১.২৭ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৩২ পয়সা ও চেন্নাইয়ে ০.২৯ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৬.৩৬ টাকা এবং ৮২.৮৭ টাকা।
বিগত ১৫ দিনের মতো সোমবারও পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলের। এদিন ০.৫৮ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭৮.৮৫ টাকা, কলকাতায় ০.৫৩ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৭৪.১৪ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৫ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫০ পয়সা বেড়েছে ডিজেলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-৭৭.২৪ টাকা এবং ৭৬.৩০ টাকা।

জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখীই, টানা ১৬ দিন মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















